বাসন্তীতে এক দিনে দুই নাবালিকার বিয়ে বন্ধ করল পুলিশ ও চাইল্ড লাইন - The News Lion

বাসন্তীতে এক দিনে দুই নাবালিকার বিয়ে বন্ধ করল পুলিশ ও চাইল্ড লাইন




দি নিউজ লায়ন ;  বুধবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে বিডিও সৌগত সাহার নেতৃত্বে  পুলিশ এবং চাইল্ড লাইনের স্পেশাল টিম অভিযান চালিয়ে ২ জন নাবালিকার বিয়ে বন্ধ করে। ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার রামকৃষ্ণপুর গ্রামে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা এক নাবালিকা কে তার পরিবারের সদস্যরা অন্য জায়গায় নিয়ে গিয়ে বিয়ে দেওয়ার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেন।


পাশাপাশি সাতজেলিয়া থেকে একটি নাবালিকা তার কাকার বাড়িতে আসে রামকৃষ্ণপুর গ্রামে।নাবালিকার কাকা এবং কাকার পরিবারের সদস্যরা নাবালিকার বিয়ে দেওয়ার সব কিছু ঠিকঠাক করে ফেলে।আর এই খবর স্থানীয় বেশ কিছু মানুষজন চাইল্ড লাইনে খবর দেয়।খবর পেয়ে চাইল্ড লাইনের সদস্যরা বাসন্তী বিডিও ও থানা আইসি আব্দুল রোব খানের সঙ্গে যোগাযোগ করে।


ফলে পুলিশ,চাইল্ড লাইন এবং বিডিও যৌথ অভিযানে এই নাবালিকার বিয়ে বন্ধ করে দেয় নাবালিকার পরিবারের সদস্যদের সঙ্গে কথাবার্তা বলে মুচলেকা নিয়ে।নাবালিকার পরিবারের সদস্যরা জানান নাবালিকা এবং নাবালক বিয়ে আইনত অপরাধ তা তারা জানতো না।ফলে মুচলেকা দিয়ে নাবালিকা বিয়ে বন্ধ করে দেয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.